News71.com
 Bangladesh
 10 Jul 17, 09:32 PM
 178           
 0
 10 Jul 17, 09:32 PM

মাদারীপুরে 'সিআইডি পরিচয়দানকারী' ভুয়া ওসি আটক।।

মাদারীপুরে 'সিআইডি পরিচয়দানকারী' ভুয়া ওসি আটক।।

নিউজ ডেস্কঃ মাদারীপুর সদর উপজেলার কালিরবাজার এলাকা থেকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) পরিচয়দানকারী এক ভুয়া ওসিকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার হোমনা থানার দিতিকালমিনা এলাকার মো. হুমায়ন মিয়ার ছেলে মো.ইয়ামিন মিয়া (৩০) কালিরবাজারে সন্ধ্যা থেকে নিজের ভিজিটিং কার্ড বাজারের লোকজনের মধ্যে বিতরণ করছিল।এসময় বাজারের লোকজনের তার আচরণ বিধি সন্দেহজনক মনে করে শ্রীনদী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

শ্রীনদী পুলিশ ফাঁড়ির আইসি এসআই সুলতান মিয়া জানান, লোকজন খবর দিলে আমরা এসে ভুয়া পুলিশ পরিচয়দানকারীকে আকট করি।পরবর্তীতে মাদারীপুর সদর থানায় নিয়ে যাই।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল মোর্শেদ জানান, আটক ওই যুবক কালিরবাজারে সন্ধ্যার পর থেকেই নিজের ভিজিটিং কার্ড লোকজনের মধ্যে বিতরণ করছিল।পুলিশ গিয়ে ওই যুবকে আকট করে এবং তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড ও ভিজিটিং কার্ড উদ্ধার করে।তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে এবং কোর্টে প্রেরণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন