
নিউজ ডেস্কঃ বাংলাদেশ-মিয়ানমার ঘুমধুম সীমান্ত এলাকা থেকে আট হাজার পিস ইয়াবা, মোবাইল ফোন ও বার্মিজ মুদ্রাসহ ২ মায়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।উখিয়া উপজেলা বালুখালী কাকড়ার ব্রীজ নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- মংডু বুচিদং নাগবিল এলাকার মৃত নেরামতের ছেলে মো. সেলিম রেজা (৩২), ডেকিবুনিয়ার তুমব্রু লেফট এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. ফারুক মিয়া (২৫)।
৩৪ বিজিবির পরিচালক (অধিনায়ক) মনজুরুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযানে ৮ হাজার বার্মিজ ইয়াবা, ২ হাজার ১৫০ টাকা মূল্যের ১টি মোবাইল ফোন এবং বার্মিজ কিয়াট মুদ্রায় ২০ হাজার টাকাসহ ২ মায়ানমার নাগরিক আটক করা হয়।তিনি আরো জানান, আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে।আটককৃত মালামালগুলোর মূল্য ২৪ লাখ ২২ হাজার ১৫০ টাকা।