News71.com
 Bangladesh
 10 Jul 17, 09:27 PM
 188           
 0
 10 Jul 17, 09:27 PM

শিক্ষামন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূত এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎ।।

শিক্ষামন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূত এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সাথে বাংলাদেশে মিশরের রাষ্ট্রদূত মাউশিরা খাত্তাব এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে তারা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিকসহ দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত মিশর দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স ওয়ালিদ শামসেলদিন ডেপুটি হেড অভ্ মিশন শেহাব মেক্কি তৃতীয় সচিব আহমেদ জাকি এবং মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম সচিবর্ আহমেদ সভি এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন।

নূরুল ইসলাম নাহিদ বলেন,গত ৮ বছরে বাংলাদেশে শিক্ষার্থীর সংখ্যা তিন গুণ বৃদ্ধি পেয়েছে। সকল ছেলেমেয়েকে স্কুলে নিয়ে আসা সম্ভব হয়েছে। মাধ্যমিক স্তর পর্যন্ত জেন্ডার সমতা অর্জিত হয়েছে। ২০১২ সালের মধ্যেই সহস্রাব্দ লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়েছে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। কারিগরি শিক্ষায় জোর দেয়া হচ্ছে। মোট শিক্ষার্থীর শতকরা ১৪ ভাগ এখন কারিগরি শিক্ষা গ্রহন করছে।প্রতিনিধিদল ইউনেস্কো’র পরবর্তী মহাপরিচালক নির্বাচনে বাংলাদেশের সমর্থন কামনা করেন। এসময় শিক্ষামন্ত্রী বলেন,বিষয়টি নিয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। শিক্ষামন্ত্রী বলেন,মিশরের সাথে বাংলাদেশের দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে। শিক্ষা মন্ত্রীর একান্ত সচিব নাজমুল হক খান ও সংশ্লিষ্ট কর্মকর্তা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন