
নিউজ ডেস্কঃ কিশোর-কিশোরীরা যেনো উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন সেজন্যে সরকার এক হাজার ২০৩টি কিশোর-কিশোরী কেয়ার কর্নার স্থাপন করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক আজ জানান,সারাদেশের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে এই কিশোর-কিশোরী কেয়ার কর্নার স্থাপন করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন,পর্যায়ক্রমে পরিবার পরিকল্পনা অধিদফতরের অধিনে সব উপজেলা হাসপাতালেও অনুরূপ কেয়ার কর্নার চালু করা হবে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ড. মুহাম্মদ শরীফ জানান,এই কিশোর কেয়ার কর্নার ইউনিটগুলোতে কিশোর-কিশোরীরা চিকিৎসাসহ তাদের প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত যে কোন সমস্যার পরামর্শ গ্রহণ করছেন। এছাড়াও ইউনিটগুলো থেকে প্রয়োজনীয় তথ্য এবং শিক্ষাও প্রদান করা হচ্ছে। তিনি বলেন,কিশোর-কিশোরী কেয়ার কর্নার ইউনিটগুলো থেকে বিবাহিত কিশোরী মেয়েদেরকে প্রয়োজনীয় কিছু ফুড সাপ্লিমেন্টসহ বিনামূল্যে ওষুধ সরবরাহর করা হচ্ছে,যেমন- ভিটামিন,ফোলিক এসিড,আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট।