News71.com
 Bangladesh
 10 Jul 17, 08:06 PM
 230           
 0
 10 Jul 17, 08:06 PM

নেত্রকোনায় বীজধানের তীব্র সঙ্কট ৩৪০ টাকার বীজ ৯০০ টাকায় বিক্রি।। বিপাকে কৃষকরা

নেত্রকোনায় বীজধানের তীব্র সঙ্কট ৩৪০ টাকার বীজ ৯০০ টাকায় বিক্রি।। বিপাকে কৃষকরা

নিউজ ডেস্কঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আমন বীজধানের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।বিএডিসি নির্ধারিত ডিলাররা ৩৪০ টাকার বীজধান ৯০০ টাকায় বিক্রি করছেন।সরকার-নির্ধারিত মূল্যে বীজধান সংগ্রহ করতে না পারায় কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।অপরদিকে সংগৃহীত বীজধান আদৌ বিএডিসির কি না তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। উপজেলার বিভিন্ন বীজ ডিলারের দোকান পরিদর্শনে দেখা যায়, তাদের কাছে প্রচুর পরিমাণে বীজধান মজুদ রয়েছে।বিএডিসিতে বীজধান নেই, কিন্তু খোলাবাজারে বিএডিসির সিলযুক্ত বস্তায় বীজ পাওয়ায় এগুলো নকল বীজ কি না তা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে।

খলিশাপুর গ্রামের কৃষকরা জানান, ৩৪০ টাকার বীজধান ৯০০ টাকায় কিনতে হচ্ছে।ডিলাররা বলছেন সরকারি বীজ নেই, তাহলে তাদের দোকানে বীজ আসে কোথা থেকে? নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার জানান, বাজারে চাহিদার তুলনায় আমরা যে বরাদ্দ পেয়েছি তা খুবই সামান্য। তাই বেশি মূল্যে বীজধান বিক্রি করা ছাড়া উপায় নেই।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিজওয়ানুল বারী রনি জানান, চলতি মওসুমে পূর্বধলা উপজেলায় বীজধানের প্রয়োজন হবে ৬০০ মেট্রিক টন।কিন্তু বিএডিসি থেকে বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৫৬.১২ মেট্রিক টন বীজধান, যা উপজেলার ২৩ জন ডিলারের মাধ্যমে বিতরণ করা হয়েছে।তিনি আরো জানান, বিএডিসি সংগৃহীত বীজ দেশের চাহিদার ১২ ভাগ পূরণ করতে পারে।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন