News71.com
 Bangladesh
 10 Jul 17, 07:46 PM
 217           
 0
 10 Jul 17, 07:46 PM

বগুড়ায় নন্দীগ্রামে ট্রাক ঘরে ঢুকে স্কুলছাত্রী নিহত।।

বগুড়ায় নন্দীগ্রামে ট্রাক ঘরে ঢুকে স্কুলছাত্রী নিহত।।

নিউজ ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রামে গভীর রাতে ঘরের মধ্যে ট্রাক ঢুকে রিতা খাতুন (১২) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার ওমরপুর সড়কপাড়ার রাজু আহমেদের মেয়ে এবং হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে একটি আম বোঝাই ট্রাক (যশোর-ট-১১-১০৮৭) বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ওমরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়িতে ঢুকে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে রিতার মৃত্যু হয়।

এসময় ট্রাকের শব্দে ঘুম ভেঙ্গে গেলে রিতার বাবা-মা প্রাণে বেঁচে যায়।পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। মর্মান্তিক এদুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নন্দীগ্রাম থানার ওসি আব্দুর রাজ্জাক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন