
নিউজ ডেস্কঃ ফরিদপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ৩ দালালকে আটক করেছে র্যারব। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। আজ সোমবার দুপরে র্যােব-৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক মো. রইচ উদ্দিন জানান, পাসপোর্ট দালালদের ধরতে র্যা ব নিয়মিত অভিযান পরিচালনা করে। তারই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন,শহরের কমলাপুরের মজিদ খানের ছেলে মনিরুজ্জামান (২৭), চর আদমপুর গ্রামের ফয়সাল ফকিরের ছেলে আরিফুল ইসলাম লিটন (৩০),উত্তর কমলাপুরের মৃত ওহাব বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস রাজু (৩১)।