
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাস পরিসেবায় এবার কলকাতা-ঢাকা রুটে চালু হলো গ্রিন লাইন পরিবহন। আজ সোমবার দুপুরে কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাস বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছালে গ্রিন লাইন বাংলাদেশের স্বত্বাধিকারী আলাউদ্দিন যাত্রীদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। সপ্তাহে তিনদিন কলকাতা থেকে ছেড়ে আসবে গ্রিন লাইনের দুটি বাস এবং তিনদিন ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজ প্রথম দিনে বাস দুটিতে যাত্রী ছিল ২৫ জন। গ্রিন লাইনের বাংলাদেশের স্বত্বাধিকারী আলাউদ্দিন জানান,দু’দেশের মধ্যে গ্রিন লাইনের বাস সরাসরি চলাচলের মধ্য দিয়ে বন্ধুত্ব আরো সুদৃড় হবে।