News71.com
 Bangladesh
 10 Jul 17, 05:23 PM
 206           
 0
 10 Jul 17, 05:23 PM

কলারোয়া সীমান্ত থেকে ৯ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার।।

কলারোয়া সীমান্ত থেকে ৯ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে অবৈধভাবে আসা ৯ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার বেলা ১২টার দিকে উপজেলার কাঁদপুর শ্মশান ঘাট ইছামতি নদীর পাশ থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়।কলারোয়া ৩৮/ সি চান্দুড়িয়া বিওপির হাবিলদার আমির জানান, উপজেলার কাঁদপুর শ্মশান ঘাট ইছামতি নদীর পাশ থেকে চোরাইপথে আসা ৯ বস্তা শাড়ি উদ্ধার করে মাদরা বিওপির টহলরত বিজিবি সদস্যরা।তিনি আরও বলেন,বিজিবির উপস্থিতি টের পেয়ে নয় বস্তা শাড়ি ইছামতি নদীর পাশে ফেলে রেখে চলে যায় চোরাচালান কারীরা।তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন