News71.com
 Bangladesh
 10 Jul 17, 05:20 PM
 216           
 0
 10 Jul 17, 05:20 PM

ময়মনসিংহে অপহৃত ব্যবসায়ী উদ্ধার : মুক্তিপণের টাকাসহ গ্রেফতার ২ ।।

ময়মনসিংহে অপহৃত ব্যবসায়ী উদ্ধার : মুক্তিপণের টাকাসহ গ্রেফতার ২ ।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ শহরের চরপাড়া থেকে বিকেলে অপহৃত ব্যবসায়ী ফারুক সরকারকে আট ঘন্টা পর রোববার রাত ১২টার দিকে নাটকঘর বাইলেন থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ।এসময় মুক্তিপণের ৩০ হাজার টাকাসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো: আশিকুর রহমান সাংবাদিকদের জানান, শেরপুর জেলার নকলা উপজেলার ধান-চাল ব্যবসায়ী ফারুক সরকার রোববার ময়মনসিংহ শহরের চরপাড়ায় চিকিৎসার জন্য আসেন। বিকাল চারটার দিকে ওৎ পেতে থাকা অপহরনকারীরা তাকে তুলে নিয়ে শহরের নাটকঘর বাইলেন এলাকার একটি তিনতলা বাসায় নিয়ে রাখে।সেখান থেকে তার পরিবারের নিকট এক লাখ টাকা মুক্তিপণ দাবি করলে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠায়।

বিষয়টি পুলিশকে অবহিত করলে ডিবি পুলিশ মোবাইল ট্র্যাকিং করে অপহরণকারিদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায়।রাত ১২টার দিকে শহরের নাটকঘর বাইলেনের একটি তিনতলা বাসা থেকে ফারুক সরকারকে উদ্ধার করে।এসময় মুক্তিপণের ৩০ হাজার টাকাসহ কথিত অপহরনকারি শেরপুর জেলার নকলা উপজেলার দধিয়ারচর গ্রামের খোরশেদ (২৬) ও ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চরপাড়ার ফুরকারকে (২৪) গ্রেফতার করা হয়।এ ঘটনায় অপহৃত ফারুক সরকারের ভাই সোহেল সরকার সবুজ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন