News71.com
 Bangladesh
 10 Jul 17, 05:01 PM
 151           
 0
 10 Jul 17, 05:01 PM

ডুবোচরে ফেরি আটকে শিমুলিয়ায় যান চলাচল ব্যাহত।। জনদুর্ভোগ চরমে....

ডুবোচরে ফেরি আটকে শিমুলিয়ায় যান চলাচল ব্যাহত।। জনদুর্ভোগ চরমে....

নিউজ ডেস্কঃ  তীব্র স্রোতে আর ডুবোচরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রোববার ভোর পৌনে ৫টায় ২২টি যান নিয়ে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন লৌহজং টার্নিংয়ে আটকা পড়ে। এরপর একে একে ডুবোচরে আটকা পড়ে রোরো ফেরি শাহমখদুম, কে-টাইপ ফেরি ক্যামেলিয়া, ডাম্প ফেরি রায়পুরা। উদ্ধারকারী জাহাজ আইটি ৯০ ও ৯১ দীর্ঘ চেষ্টার পার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ফেরি শাহমখদুম, ক্যামেলিয়া ও রায়পুরাকে উদ্ধার করতে পারলেও এখনও আটকে আছে ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। এতে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।এদিকে ভোর থেকে ফেরি সার্ভিস ব্যাহত হওয়ায় দু’পাড়েই পরাপারারের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন বাড়ছে। উভয় পাড়ে আটকে পড়েছে চার শতাধিক যান। সৃষ্টি হয়েছে যানযট। অবর্ননীয় দুর্ভোগে পরেছে যাত্রী সাধারণ।

এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসি’র সহকারী জেনালের ম্যানেজার শাহ নেওয়াজ খালিদ জানান আটকাপড়া ফেরিটি উদ্ধারে দুইটি জাহাজ কাজ করছে। সপ্তাহ খানেক ধরে ডুবো চরে এবং ঘুর্ণি স্রোতে এই রুটে ফেরি সার্ভিস ব্যাহত হচ্ছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। গত শুক্রবার তারা ঘটনাস্থলে সার্ভে করে গেছেন।কিন্তু এখনও তারা রির্পোটদেয়নি।বিআইডব্লিউটিসি থেকে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এছাড়া প্রবল স্রোতে পুরনো ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না। স্রোতের কারণে এখন ফেরিগুলোর পারপারে সময়ও বেশি লাগছে। আগে সময় লাগতো এক ঘণ্টা আর এখন সেখানে সময় লাগছে প্রায় দেড় ঘণ্টা। এছাড়া স্রোতের তীব্রতার কারণে ফেরি চলাচল এখন সীমিত করা হয়েছে।

ফেরিগুলো ডুবো চরে আটকে ইঞ্জিন, চেইনসহ বিভিন্ন যন্ত্রের মারাত্মক ক্ষতি হচ্ছে। পানি বাড়ার সাথে সাথে দেশের গুরুত্বপূর্ণ ফেরি সার্ভিস চ্যালেঞ্জে পড়েছে।তিনি আরো বলেন, লৌহজং চ্যানেলের যে অবস্থা এখনই যদি বিকল্প চ্যানেলের ব্যবস্থা করা না হয় তাহলে দুর্ভোগ আরো বাড়বে। তিনি বলেন, এই রুটে নিয়মিত ১৬/১৭টি ফেরি চললেও এখন চলাচল করছে ১০টি। স্রোতের কারণে সবগুলো ফেরি চলতে পারছে না। তাই দুই পারে যানজট সৃষ্টি হয়েছে।গুরুত্বপূর্ণ এই রুটে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় পণ্যবাহী বহু ট্রাক আটকা পড়েছে। এতে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। ভরা বর্ষায় বা পানি নেমে যাওয়ার সময় এই রুটে প্রতি বছরই একই সমস্যা হচ্ছে। তারপরও সমস্যা মোকাবেলায় আগে থেকে কোন ব্যবস্থা না নেয়ায় প্রতিবছরই দুর্ভোগ পোহায় এই রুটে চলাচলকারী জনসাধারণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন