News71.com
 Bangladesh
 10 Jul 17, 11:08 AM
 186           
 0
 10 Jul 17, 11:08 AM

ঢাকার কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি।।

ঢাকার কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি।।

নিউজ ডেস্কঃ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় রবিবার রাতে চাঁদা না পেয়ে শাহ্ আলম (৬৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ীর ছেলে শাহিন বলেন, ইট-বালুর গদি থেকে রাতে আমার বাবা বাসায় ফিরছিলেন।হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছোড়লে তিনি বুকের বামপাশে গুলিবিদ্ধ হন। গুরুতর আহতাবস্থায় বাবাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকাল ব্যক্তি নিজেকে পরাগ অপহরণ মামলার প্রধান আসামি আমির ওরফে টুন্ডা আমির বলে দাবি করে শাহীন বলেন, আমির আমার বাবার কাছে চাঁদা দাবি করে আসছিল। তাকে চাঁদা না দেয়ায় সে আমার বাবাকে গুলি করেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।তবে এঘটনায় এখনো আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন