News71.com
 Bangladesh
 10 Jul 17, 10:33 AM
 208           
 0
 10 Jul 17, 10:33 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক বরখাস্ত,দু’জনকে কারণ দর্শানোর নোটিশ।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক বরখাস্ত,দু’জনকে কারণ দর্শানোর নোটিশ।।

 


নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭৪তম সিন্ডিকেট সভায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেন-এর বিরুদ্ধে বিভাগীয় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনে দোষী প্রমাণিত হওয়ায় চাকুরি হতে বরখাস্ত করা হয়েছে। আজ রোববার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া,নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম প্রামাণিক-এর বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণের সিদ্ধান্ত হয়।

গত শিক্ষাবর্ষে (২০১৬-১৭) ভর্তি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও পরীক্ষা শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক দেওয়ান বদরুল হাসান-এর পদোন্নতি আবেদন আগামী দুই বছরের জন্য বিবেচনা না করা এবং আগামী পাঁচ বছরের জন্য ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যবালী হতে তাকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের বিরুদ্ধে প্রকাশনা জালিয়াতির অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন