News71.com
 Bangladesh
 10 Jul 17, 10:30 AM
 189           
 0
 10 Jul 17, 10:30 AM

লক্ষ্মীপুরে অপহৃত কলেজছাত্রী নোয়াখালী থেকে উদ্ধার;আটক ৬।।

লক্ষ্মীপুরে অপহৃত কলেজছাত্রী নোয়াখালী থেকে উদ্ধার;আটক ৬।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে বাবা-মাকে পিটিয়ে কলেজছাত্রীকে অপহরণের ঘটনার ২২ ঘন্টা পর ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টায় নোয়াখালী জেলার মাইজদী থেকে তাকে উদ্ধার করা হয়।এসময় মূল অপহরণকারী হেলালকে আটক করা হয়েছে।এ ঘটনায় লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে আরো ৫ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুুক্তির সাহায্যে নোয়াখালীর মাইজদী থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।

এসময় মূল অভিযুক্ত হেলাল উদ্দিনসহ জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।এর আগে দুপুরে সুইটির বাবা আবুল কাশেম ড্রাইভার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩ জনসহ ১০ জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন।প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার আবিরনগর এলাকায় বাবা-মাকে পিটিয়ে অস্ত্রের মুখে এক কলেজছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।অপহৃত কলেজছাত্রী ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন