
নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজের কাছ থেকে রবিবার রাতে অজ্ঞাত এক নারীর (৪৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।এদিকে রবিবার সন্ধ্যার দিকে কামদিয়া ইউনিয়নের নেমারপাড়া গ্রাম থেকে শিপন মিয়া (২০) নামে এক যুবকের গলাকাটা লাশও উদ্ধার করা হয়।শিপন মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের নেমারপাড়া গ্রামের মৃত্যু ইব্রাহিম মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মৃত ওই নারীর গলায় কালো চিহ্ন রয়েছে।ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস লাগিয়ে হত্যার পর লাশ ফেলে গেছে।লাশ শনাক্তের চেষ্টা চলছে।এদিকে গলাকাটা অবস্থায় শিপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।