News71.com
 Bangladesh
 10 Jul 17, 10:16 AM
 198           
 0
 10 Jul 17, 10:16 AM

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০।।

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০।।


আন্তর্জাতিক ডেস্কঃ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বরইতলি এলাকায় গতকাল রবিবার রাত পৌনে ১০টার দিকে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছে।এ ঘটনায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দু'ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।পরে পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে পরে যান চলাচল স্বাভাবিক করে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসটি ও কক্সবাজার অভিমুখী মালবাহী ট্রাক অপর একটি যাত্রীবাহী চাড়পোকা গাড়িকে বাঁচাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এ ব্যাপারে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের এক যাত্রী নিহত ও অপর ২০ জন আহত হয়েছেন বলে জেনেছি।মরদেহ উদ্ধার করে মর্গে ও আহতদের হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ।দুর্ঘটনাকবলিত গাড়ি দু'টিও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন