News71.com
 Bangladesh
 09 Jul 17, 10:20 PM
 200           
 0
 09 Jul 17, 10:20 PM

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের রোডম্যাপ চূড়ান্ত।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের রোডম্যাপ চূড়ান্ত।।

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন উপলক্ষে প্রায় তিন মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে ইসি।আজ রোববার ইসিতে অনুষ্ঠিত রোডম্যাপ চূড়ান্ত বিষয়ক বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে রোববার রোডম্যাপটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।রোডম্যাপে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়নি। ফলে আগামী নির্বাচনে ইভিএমে ভোট হচ্ছে না। এ বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ সাংবদিকদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এতে সাতটি বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। ১৬ জুলাই এটি বই আকারে প্রকাশ করা হবে।সংলাপের বিষয়ে সচিব বলেন, ৩০ জুলাই সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। এটি সুশীল সমাজের সাথে ইসির বৈঠকটি ৩১ তারিখ বিকেল ৩টা থেকে শুরু হবে।এছাড়া গণমাধ্যমেরর প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করা হবে।

রাজনৈতিক দলগুলোর সাথে কবে থেকে সংলাপ শুরু করা হবে জানতে চাইলে তিনি বলেছেন, নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিনমাসব্যাপী রাজনৈতিক দলগুলোর সংলাপ করা হবে।সচিব আরো বলেন, রোডম্যাপে ইভিএম রাখা হয়নি। তবে সংলাপে কি কি ধরণের এজেন্ডা থাকবে তা আগামী সাতদিনে চূড়ান্ত করা হবে। রোডম্যাপ বাস্তবায়নে চারজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে চারটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। সীমানা পুনঃনির্ধারণ ও আইন সংস্কারে দুজন পরামর্শক নিয়োগ দেয়ার কথা জানান তিনি।

সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন পূর্বে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।সেই হিসাবে ২০১৮ সালের ২৯ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।ইসির তথ্য অনুযায়ী, ৩১ জুলাই সুশীল সমাজের সাথে সংলাপের পর গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সাথে সংলাপ হবে ৭ আগস্ট। নির্বাচন পর্যবেক্ষকদের সাথে সংলাপ হবে ১২ আগস্ট। নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞদের সাথে আলোচনা হবে ২০ আগস্ট।নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে ১৬ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত। ১৮ নভেম্বর সংলাপে পাওয়া সুপারিশমালার প্রাথমিক খসড়া প্রস্তুত হবে। সুপারিশমালা চূড়ান্ত হবে ১৮ ডিসেম্বর।

এর আগে গত ২৩ মে রোডম্যাপের খসড়া ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। খসড়া রোডম্যাপ চূড়ান্ত করতে আজ বেলা ৩টায় আবার কমিশন সভা অনুষ্ঠিত হয়।এই চূড়ান্ত সভার আগে গত তিনমাস ধরে রোডম্যাপ খসড়া নিয়ে একাধিক বৈঠক করেন ইসির সংশ্লিষ্টরা।সাতটি বিষয়কে প্রধান্য দিয়ে রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে।এগুলো হলো- ১. আইনী কাঠামো পর্যালোচনা ও সংস্কার। ২. নির্বাচনী প্রক্রিয়াকে সহজীকরণ ও যুগোপযোগী করার লক্ষ্যে সংশ্লিষ্ঠ সবার পরামর্শ গ্রহণ। ৩. সংসদীয় এলাকার সীমানা পুনর্নিধারণ। ৪. নির্ভুল ভোটার ভোটার তালিকা প্রণয়ণ এবং সরবরাহকরণ। ৫. বিধিবিধান অনুসরণপূর্বক ভোটকেন্দ্র স্থাপন। ৬. নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা। ৭. সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ।

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিতে শক্তিশালী চারটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।এ চার কমিটির নেতৃত্বে রয়েছেন চারজন নির্বাচন কমিশনার।নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন কমিটিতে আছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।আইন ও বিধিমালা সংস্কার কমিটিতে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।সীমানা পুননির্ধারণ, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন প্রস্তুতি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটিতে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটিতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন