
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধিনে ফাজিল (ডিগ্রি) পরীক্ষা- ২০১৬ আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র আজ রোববার বিকেলে এতথ্য জানায়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ জানান দেশের ২৯১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণ করবে এক হাজার ২৭৭ মাদ্রাসার প্রথম (অনিয়মিত), দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। তিনি বলেন পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে ২টায় শেষ হবে। পরীক্ষার সময়সূচী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।