News71.com
 Bangladesh
 09 Jul 17, 07:46 PM
 177           
 0
 09 Jul 17, 07:46 PM

সার বাবদ ভর্তুকি দেওয়া হয়েছে ৩ হাজার ৪৪০ কোটি টাকা।। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী  

সার বাবদ ভর্তুকি দেওয়া হয়েছে ৩ হাজার ৪৪০ কোটি টাকা।। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী   

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন,বিগত অর্থবছরে সার বাবদ ৩ হাজার ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের মো. আব্দুল মতিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন,বিভিন্ন দেশ থেকে ইউরিয়া,টিএসপি,ডিএপি, এমওপি ও এমএপি সার আমদানি করা হয়। আন্তর্জাতিক বাজার থেকে বিসিআইসি’র মাধ্যমে ইউরিয়া আমদানি করা হয়। বিএডিসি ও বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে নন-ইউরিয়া (টিএসপি, ডিএপি ও এমওপি) সার আমদানি করা হয়ে থাকে। সারের আমদানি মূল্য এবং ডিলারদের নিকট সরকার নির্ধারিত বিক্রয়মূল্যের পার্থক্য ভর্তুকি হিসেবে ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে।

তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে সৌদি আরব,চীন ও কাতার থেকে ১১৮২ কোটি ১৮ লাখ টাকার ইউরিয়া, তিউনেশিয়া,মরক্কো, বুলগেরিয়া ও লেবানন থেকে ৮০৯ কোটি ৪ লাখ টাকার টিএসপি,সৌদি আরব, চীন ও মরক্কো থেকে ৬৬৭ কোটি ৭৯ লাখ টাকার ডিএপি, কানাডা,রাশিয়া ও বেলারুশ থেকে ৭৫৯ কোটি ৮৩ লাখ টাকার এমওপি এবং চীন থেকে ২১ কোটি ৮৩ লাখ টাকার এমওপি সার আমদানি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন