News71.com
 Bangladesh
 09 Jul 17, 06:45 PM
 175           
 0
 09 Jul 17, 06:45 PM

নোয়াখালীপ চাটখিল থেকে স্কুলছাত্রী অপহরণ : ৩ বখাটে জেল হাজতে ।।

নোয়াখালীপ চাটখিল থেকে স্কুলছাত্রী অপহরণ : ৩ বখাটে জেল হাজতে ।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীর চাটখিলে পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণের দায়ে ৩ বখাটেকে জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ভাওর গ্রামের মাহবুবের ছেলে শামীম (১৯), খোরশেদের ছেলে রনি (১৯) মহিউদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (১৯)।চাটখিল থানার মামলা সূত্রে জানা যায়, নিজ ভাওর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে পাঁচগাঁও বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে দীর্ঘদিন থেকে একই গ্রামের শামীম, রনি ও শিহাব উত্যক্ত করে আসছিল।ওই মেয়েকে পথে পেলে তারা বিভিন্ন ধরনের অশ্লীল, কুরুচিপূর্ণ, উত্তেজক কথাবার্তা বলত।এসব কাউকে বললে এসিড মেরে ঝলসে দেবে বলে হুমকিও দেয়।

ছাত্রীর অভিভাবক ঘটনা জানতে পেরে প্রতিবাদ করলে গতকাল শনিবার স্কুলে আসার সময় ওই ছাত্রীকে তিন বখাটে মিলে জোরপূর্বক সিএনজিযোগে অপহরণ করে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ থানার বাংলা বাজারের একটি পরিত্যক্ত দোকান ঘরে নিয়ে যায়।এ সময় মেয়েটির শোর-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং মনোহরগঞ্জ থানায় খবর দেয়।মহোহরগঞ্জ থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ও বখাটেদের আটক করে চাটখিল থানায় সোপর্দ করে।এ ব্যাপারে চাটখিল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন বলেন, বখাটেদের বিরুদ্ধে অপহরণ মামলা করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন