News71.com
 Bangladesh
 09 Jul 17, 06:45 PM
 180           
 0
 09 Jul 17, 06:45 PM

ফরিদপুরে পদ্মার তীব্র স্রোতে ধসে গেছে গোলডাঙ্গি সেতু।। যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুরে পদ্মার তীব্র স্রোতে ধসে গেছে গোলডাঙ্গি সেতু।। যোগাযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্কঃ ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের মরা পদ্মা নদী ওপরের গোলডাঙ্গি সেতুর একাংশ পানির তীব্র স্রোতে ধসে গেছে।এতে জেলা শহরের সাথে নর্থচ্যানেল ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।তবে ওই এলাকায় নৌকা দিয়ে বিকল্প পারাপারের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়রা জানান, আজ রবিবার ভোর ছয়টার দিকে বিকট শব্দে সেতুটির দক্ষিণ পাশের ১০ মিটার অংশ পানির তোড়ে ধসে যায়। ফলে ভোর থেকেই ফরিদপুর শহরের সাথে নর্থচ্যানেল ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান নিউজ৭১ কে জানান, গোলডাঙ্গি পুরানো সেতুটির পাশেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নতুন একটি সেতুর নির্মাণ কাজ চলছে।আজ ভোরে ওই মরা পদ্মা নদীর পানির তীব্র স্রোতে সেতুর একাংশ ধসে যায়।এছাড়া একটি মসজিদসহ কয়েকটি বাড়ি এখন হুমকির মুখে রয়েছে।তিনি আরও বলেন, সেতুর একাংশ ধসে যাবার খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বর্তমানে বিকল্প হিসাবে ওইস্থান দিয়ে লোকজন নৌকা দিয়ে চলাচল করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন