
নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,সাংবাদিকদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনের আলোচিত ৫৭ ধারায় মামলা হলে হয়রানি হবে না। আজ রবিবার সচিবালয়ে নতুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট'এর খসড়া নিয়ে সভা শেষে সাংবদিকদের তিনি এ কথা জানান। এ সময় নির্দোষ কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আইনমন্ত্রী। তিনি বলেন,৫৭ ধারায় এখনো যে মামলা হচ্ছে, সেগুলোতে যেন কেউ হয়রানির শিকার না হয়। সে জন্য তদন্তাকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হবে। এ ছাড়াও মন্ত্রী সাংবদিকদের জানান,আলোচিত ৫৭ ধারা আইনে থাকবে কি-না-তা আগামী আগস্ট মাসে জানা যাবে। সভায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম,আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।