News71.com
 Bangladesh
 09 Jul 17, 06:34 PM
 189           
 0
 09 Jul 17, 06:34 PM

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন।।

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন।।

 

নিউজ ডেস্কঃ ২০১৪ সালের ২৪ আগস্ট মির্জা ফখরুল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও তার দল আওয়ামী লীগকে খুনির দল'বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। পরবর্তীতে এ বক্তব্যে প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে বলে অভিযোগ করা হয়। ঢাকার মহানগর হাকিম নূর নবী রবিবার এ মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২৩ অক্টোবর দিন রেখেছেন।

আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি নূরে আলম সিদ্দিকী ২০১৪ সালের ১ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মানহানির মামলাটি করেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে তিন বছর আগে মানহানির মামলাটি দায়ের করা হয়। এবার সে মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন