News71.com
 Bangladesh
 09 Jul 17, 06:34 PM
 170           
 0
 09 Jul 17, 06:34 PM

চিকুনগুনিয়ায় আক্রান্তদের উপযুক্ত ক্ষতিপূরণে রুল জারি।।

চিকুনগুনিয়ায় আক্রান্তদের উপযুক্ত ক্ষতিপূরণে রুল জারি।।

 

নিউজ ডেস্কঃ সম্প্রতি ঢাকাসহ সারা দেশে চিকুনগুনিয়া জ্বরের প্রকোপ বেড়েছে। এক আইনজীবীর রিট আবেদনের প্রেক্ষিতে চিকুনগুনিয়ায় আক্রান্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ ছাড়া চিকুনগুনিয়া প্রতিরোধের পর্যাপ্ত ব্যবস্থা ও জনসচেতনতা তৈরিতে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না-রুলে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। হাইকোর্টে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সুজাউদ্দোলা আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চে এই রুল জারি করা হয়। তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব,স্থানীয় সরকার সচিব,ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ রুলের জবাব দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন