
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁওয় ইউনিয়নে গলাকেটে এক কিশোরীকে হত্যা করা হয়েছে। নিহত কিশোরীর নাম রেহানা বেগম (১৭)। আজ রবিবার ভোরে এ ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের বাবা আছকির আলী (৪৫) আহত হয়েছেন। নিহতের বাবা আছকির মিয়া জানান,টিলাগাঁও ইউনিয়নের বাঘরিয়াল গ্রামে লাল মিয়া ঘরে ঢুকে ঘুমন্ত রেহানাকে ধারালো অস্ত্র নিয়ে গলাকেটে হত্যা করে। দীর্ঘদিন তার মেয়ের সঙ্গে লাল মিয়ার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থল থেকে সকাল সাড়ে ৮টায় মরদেহ উদ্ধার করে কুলাউড়া থানায় নেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘাতককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।