
নিউজ ডেস্কঃ বনানীর ন্যাম ভিলেজে জন্মদিনের পার্টিতে দাওয়াত দিয়ে টিভি অভিনেত্রীকে ধর্ষণের মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৫ জুলাই দাখিলের দিন ধার্য করেছেন আদালত। গত বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ দিন নির্ধারণ করেন। ফলে তরুণীর অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধারে ৪ দিনের রিমান্ডে থাকা ইভানকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার মোবাইল ফোন, কললিস্ট, ফেসবুকের চ্যাটবক্স ও গুগল ড্রাইভ যাচাই-বাছাইয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তদন্তসংশ্লিষ্টরা। এ ছাড়া ভুক্তভোগী অভিনেত্রীর ব্যবহৃত পোশাক, ইভানের ডিএনএ পরীক্ষাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তারা। পাশাপাশি অভিনেত্রীর অভিযোগ ও পূর্বাপর গতিবিধি মামলার তদন্তকারীরা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করছেন বলে জানা গেছে।
এদিকে বাহাউদ্দিন ইভানের স্বজনরা দাবি করেছেন, ঘোর ষড়যন্ত্রের শিকার ইভান। ওই অভিনেত্রীর দিকে অভিযোগের আঙুল তুলে জানিয়েছেন, এই ধর্ষণকাণ্ডের সঙ্গে ইভান জড়িত নয়। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেও দাবি তাদের।ইভানের বাবা বলেন, ইভানকে যখন আদালতের কাঠগড়ায় তোলা হয়, তখন আমি এজলাস কক্ষে উপস্থিত ছিলাম। আমাকে দেখেই কেঁদে ফেলে ইভান। পরে আমার পা জড়িয়ে ধরে বলে, ‘বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি এ কাজ (ধর্ষণ) করিনি। ওই মেয়ে বিবাহিত। আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে বাঁচাও বাবা।’ আল্লাহর ওপর ভরসা রাখার কথা বলে ছেলেকে বিদায় দিই আমি।
তিনি আরও বলেন, ইভান অপরাধী হলে শাস্তি পাবে, না হলে খালাস পাবে। কিš‘ ইভানের সুন্দরী স্ত্রী ও বা”চা আছে। সে এই কাজ করেছে এটি আমরা বিশ্বাস করি না। পরিকল্পিতভাবে ইভানকে ওই মেয়ে ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন তিনি।ওই মামলায় ইভানের পক্ষের আইনজীবী মোহাম্মদ ফারুক জানান, ইভানের সঙ্গে বাদীর ১১ মাস আগে ফেসবুকে পরিচয় বলে মামলায় উল্লেখ করা হয়। তাদের চার মাসের প্রেম বলে জানা গেছে। বাদী বিবাহিত হয়েও সেদিন রাত সাড়ে ১০টার সময় আসামির বাসায় এলেন কেন? বাদী বলেছেন, ইতিপূর্বেও বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছে ইভান। আগে ধর্ষণ করলে সে রাতে বাদীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করে ধর্ষণ করবেন কেন? তা ছাড়া ঘটনার রাতে ইভানের স্ত্রী বাসায় আসেন। কিš‘ ওই সময় ওই তরুণীকে বাসায় পাননি। বাদীর সঙ্গে থাকা তিনটি ড্রেস নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী ফারুক।
ইভানের স্ত্রী ইসমত আরা টুম্পা বলেন, বিবাহিত কোনো মেয়ে এত রাতে কারো বাসায় এলে, রাতযাপন করলে তাকে ভালো বলার সুযোগ আছে? আমি কখনো ইভানকে কোনো মেয়ের সঙ্গে দেখিনি। তা ছাড়া ধর্ষণের ইচ্ছে থাকলে ইভান মেয়েটিকে নিয়ে অন্য কোথাও যেতে পারত। বাবা-মা থাকাকালীন ঘরে এনে এ ঘটনা ঘটিয়েছে, এটি অবিশ্বাস্য।ইভানের স্ত্রী আরও বলেন, ২০১১ সালে আমাদের বিয়ে হয়। আমাদের সাড়ে চার বছরের একটি ছেলে আর আড়াই বছরের মেয়ে আছে। ঘটনার দিন আমি তাদের নিয়ে বাবার বাসা লালবাগে ছিলাম। রাত সাড়ে ১১টায় বাসায় আসি। তখন ঘরে কাউকে দেখিনি।ইভানের মা নাসরিন জাহান বলেন, ওই দিন রাত ১২টার দিকে তিনি ইভানকে তার ঘরে একটি গোলাপি রঙের তোয়ালে দিয়ে আসেন। বাসায় তখন তিনজন কাজের মেয়ে ছিল। এত বড় একটি ঘটনা ঘটে গেল অথচ বাসার কেউই জানল না? পরের দিন সকাল ৭টায় ওই মেয়ে পুলিশ নিয়ে বাসায় যায়, ইভানের কিছু জিনিস জব্দ করে নিয়ে যায়। পরিকল্পিতভাবে ইভানকে ফাঁসানো হয়েছে দাবি
তারও।জানা গেছে, ওই তরুণী ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনার পর থেকে গতকাল অবধি তার কোনো অভিভাবক থানায় যোগাযোগ করেননি। মা-বাবার নম্বর চাইলে ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, মা-বাবা এমনকি কোনো নিকটাত্মীয়ের নম্বর তার মুখ¯’ নেই। ইভানের বাসা থেকে উদ্ধার হওয়া ভিকটিমের দুটি মোবাইল নম্বরের সবকটি কন্ট্রাক্ট (স্বজনদের মোবাইল নম্বর) মুছে যাওয়ায় তার কোনো আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করতে বেগ পেতে হচ্ছে তদন্তসংশ্লিষ্টদের। মেয়েটি জানিয়েছেন, তার বাবা কুড়িগ্রামে ব্যবসা করেন। তিনি চাচাতো ভাইয়ের সঙ্গে বারিধারায় থাকেন। ঘটনার রাতে তারা ভাত, মুরগির মাংস ও ডাল খায়। ধর্ষণকাণ্ডের আগে দুই দফায় ইয়াবা খায় উভয়ই। তদন্তসংশ্লিষ্টরা গতকাল বাদী ও আসামিকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করেছে বলেও জানা গেছে।বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন বলেন, জিজ্ঞাসাবাদে আসামি ইভান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বাদীর কাছ থেকে পাওয়া তথ্য ও আসামির বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে ইভান কী বলেছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।