News71.com
 Bangladesh
 09 Jul 17, 01:04 PM
 179           
 0
 09 Jul 17, 01:04 PM

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে।।

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে।।

নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।শনিবার রাত ৯টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মেডলার অ্যাপারেলস নামের একটি কারখানার আটতলা ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় হুড়োহুড়া করে ভবন থেকে নামতে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আশপাশে পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ঘটনার পর থেকে টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কে যানচলাচল বন্ধ থাকে।ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ওই কর্মকর্তা।আশুলিয়া থানার ওসি আব্দুল আওয়াল জানান, আগুন লাগার পরপরই ওই কারখানার ছাদে বেশ কয়েকজন শ্রমিক আশ্রয় নেন।একটি সূত্রে জানা যায়, কারখানায় চার হাজার পাঁচশ শ্রমিক কাজ করেন।

তবে রাতে কারখানাটিতে নির্ধারিত কর্মঘণ্টার পর কতজন শ্রমিক ওভারটাইম করতে গিয়ে আটকা পড়েছিলেন, তা জানা যায়নি।কারখানার কয়েকজন শ্রমিক জানান, রাতে মেডলার অ্যাপারেলস কারখানার আটতলা ভবনটির দ্বিতীয় তলার ফ্লোরে প্রথমে আগুন লাগে।এ সময় রাতের পালার শ্রমিকরা কাজ করছিলেন।খবর পেয়ে প্রথমে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিস এবং পরে ধামরাই ও আশুলিয়া থেকে অপর চারটি ইউনিট যোগ দেয়।পরে তাদের সঙ্গে টঙ্গীসহ অন্যান্য স্থান থেকে আসা ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন