News71.com
 Bangladesh
 09 Jul 17, 01:03 PM
 218           
 0
 09 Jul 17, 01:03 PM

টাঙ্গাইলে সৎ মায়ের পরকীয়ায় বলি রুবেল হত্যা ঘটনায় তিন চরমপন্থী সদস্য গ্রেফতার।।  

টাঙ্গাইলে সৎ মায়ের পরকীয়ায় বলি রুবেল হত্যা ঘটনায় তিন চরমপন্থী সদস্য গ্রেফতার।।   

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের চরাঞ্চলে সৎ মায়ের পরকীয়ায় বলি রুবেল হত্যাকাণ্ডের সাথে জড়িত তিন চরমপন্থী সদস্যকে গ্রেফতার করেছে র্যাাব-১২। আজ রবিবার ভোরে টাঙ্গাইল র্যারবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উত্তর হুগড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। আসামীরা হচ্ছে উত্তর হুগড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোস্তফা,মৃত মান্নানের ছেলে মাসুদ ও আব্দুল কদ্দুসের ছেলে সেলিম। মোস্তফা ও সেলিমকে উত্তর হুগড়া এবং মাসুদ সাভারের ধামসোনা থেকে গ্রেফতার করা হয়। গত ১ জুলাই টাঙ্গাইল সদর উপজেলার উত্তর হুগড়া ইউনিয়নের তোরাবগঞ্জ ব্রিজের পাশে মাটির নিচে পুতা অবস্থায় রুবেলের গলিত লাশ উদ্ধার করে টাঙ্গাইল র্যা ব।

টাঙ্গাইল র্যামবের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাদেক আহম্মেদ জানান,সৎ মায়ের পরকীয়ার জের ধরেই উত্তর গুগড়া গ্রামের মৃত দুখুর উদ্দিনের ছেলে রুবেল গত ২৮ জুন রাতে উধাও হয়ে যায়। পরে গত ১ জুলাই রুবেলের গলিত লাশ পুলিশ উদ্ধার করে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল র্যা ব ঘটনাটি তদন্ত করে রবিবার ভোরে তিন আসামীকে গ্রেফতার করে। আসামীরা সবাই চরমপন্থী দলের সদস্য। নিহত রুবেলের সৎ মা জুলেখা বেগম (৪০) এর সাথে চমরপন্থী দলের সদস্য মোস্তফার দীর্ঘদিন যাবত পরকীয়া চলে আসছিল। এর জের ধরেই মোস্তফা ও তার সহযোগিরা রুবেলকে হত্যা করে মাটির নিচে পুতে রাখে। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তারা জানায়,পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটানো হয়। আসামীরা এ ঘটনায় আরো দুই জনের নাম বলেছে। তারা পলাতক। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন