News71.com
 Bangladesh
 09 Jul 17, 12:43 AM
 165           
 0
 09 Jul 17, 12:43 AM

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন।।

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন।।

নিউজ ডেস্কঃ ঢাকার অদূরে আশুলিয়ার নরসিংহপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আজ শনিবার রাত নয়টার দিকে মেডলার অ্যাপারেল নামের পোশাক কারখানার আটতলা ভবনে এ আগুন লাগে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, আগুন পুরো আটতলা ভবনে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ভবনটির ছাদে উদ্ধারের অপেক্ষায় কিছু লোককে দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন