News71.com
 Bangladesh
 09 Jul 17, 12:09 AM
 175           
 0
 09 Jul 17, 12:09 AM

রাজশাহীর বাঘায় জামায়াতের উপজেলা চেয়ারম্যানসহ ১০ শিবির নেতা আটক।।

রাজশাহীর বাঘায় জামায়াতের উপজেলা চেয়ারম্যানসহ ১০ শিবির নেতা আটক।।

নিউজ ডেস্কঃ রাজশাহীর বাঘা উপজেলার চেয়ারম্যান ও জামায়াতের আমির মওলানা জিন্নাত আলী সহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে উপজেলার আমোদপুর জামে মসজিদে গোপন বৈঠক করার সময় বাঘা থানা পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই ও ছয়টি মোটরসাইকেলও জব্দ করে। আটককৃত অন্যরা হলেন,পার্শ্ববর্তী চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা পূর্ব পরিষদের সেক্রেটারি নাজমুল হক,বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম,আড়ানী পৌর জামায়াতের আমির শামসুল ইসলাম, জামায়াত নেতা মজিবুর রহমান,ওয়াজেদ আলী,সেকেন্দার আলী, মোয়াজ্জেম হোসেন, আহম্মদ আলী ও রফিকুল ইসলাম। তারা প্রত্যেকে ইউনিয়ন পর্যায়ের জামায়াত সভাপতি।

বাঘা থানার ওসি আলী মাহমুদ জানান,আজ শনিবার আছরের নামাজের পর উপজেলার আমোদপুর জামে মসজিদে আটককৃতরা গোপন বৈঠক শুরু করেন। পুলিশ বিষয়টি জানতে পেরে মাগরিব নামাজের আগে মসজিদটি ঘিরে তাদের আটক করেন। ওসি আরো জানান,উপজেলার আমোদপুর,চকছাতারি,বানিয়াপাড়া, মর্শিদপুর গ্রামগুলো জামায়াত অধ্যুষিত এলাকা। এসব এলাকার মসজিদগুলোতে প্রায় গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ শনিবার আমোদপুর মসজিদে জামায়াত নেতারা গোপন বৈঠক শুরু করলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন