News71.com
 Bangladesh
 08 Jul 17, 07:47 PM
 146           
 0
 08 Jul 17, 07:47 PM

বেনাপোলে অস্ত্র গুলি ও মাদকসহ ১১ হত্যামামলার আসামি বোমা লিটন গ্রেফতার ।।

বেনাপোলে অস্ত্র গুলি ও মাদকসহ ১১ হত্যামামলার আসামি বোমা লিটন গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোলের ভোবারবেড় এলাকা থেকে আজ শনিবার সকালে অস্ত্র, গুলি ও মাদকসহ ১১টি হত্যা মামলার আসামি বোবা লিটনকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। আটক লিটন ভোবেরবেড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেনাপোল সীমান্তের বাইপাস সড়ক এলাকায় একটি বাড়িতে অস্ত্র ও মাদক বেচাকেনা হচ্ছে।


এসময় এসআই ফিরোজের নেতৃত্বে পুলিশে একটি দল সেখানে অভিযান চালিয়ে মো: লিটন হোসেন ওরফে বোমা লিটনকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ভারত থেকে আনা ৭শ গ্রাম হিরোইন ও আমেরিকার তৈরী একটি পিস্তল,এক রাউন্ড গুলি ও ম্যাগজিন।লিটনকে অস্ত্র ও মাদক মামলায় যশোর কোর্ট হাজিতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র, মাদকসহ ১১ টি মামলা রয়েছে বলে জানায় পোর্ট থানা পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন