News71.com
 Bangladesh
 08 Jul 17, 07:44 PM
 198           
 0
 08 Jul 17, 07:44 PM

খুলনায় আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন আগামীকাল ।।

খুলনায় আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন আগামীকাল ।।

নিউজ ডেস্কঃ আগামীকাল রোববার জেলা স্টেডিয়ামে খুলনা বিভাগীয় আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।খুলনা বিভাগের স্থানীয় সংসদ সদস্যগণ, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রগণ, উপজেলা চেয়ারম্যানগণ ও আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ তৃণমূল পর্যায়ের প্রায় ২৫ হাজার নেতা-কর্মী এই প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন।প্রতিনিধি সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহমান এমপি, মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) আবু সাঈদ-আল-মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম মিলন এবং পারভীন জামান কল্পনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন।প্রতিনিধি সম্মেলনের সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার পিযুষ কান্তি ভট্টাচার্য।প্রতিনিধি সম্মেলন সফল করতে সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরে আজ খুলনা জেলা স্টেডিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) আবু সাঈদ-আল-মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক এমপি ও মিজানুর রহমান মিজান এমপি, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন-উর-রশিদ প্রমুখ।আওয়ামী লীগের নেতারা বলেন, প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে জনগণের সামনে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হবে এবং এতে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও অনুপ্রাণিত হবেন।শেখ হেলাল উদ্দিন এমপি আজ বলেন, প্রতিনিধি সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে খুলনা বিভাগের ১০টি জেলার কমপক্ষে ২৫ হাজার আওয়ামী লীগ সমর্থক অংশগ্রহণ করবেন বলে তিনি আশা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন