News71.com
 Bangladesh
 08 Jul 17, 07:33 PM
 178           
 0
 08 Jul 17, 07:33 PM

খুলনায় দলীয় প্রতিপক্ষের হাতে যুবলীগকর্মী হারুনুর রশীদ খুন, আটক ৩।।  

খুলনায় দলীয় প্রতিপক্ষের হাতে যুবলীগকর্মী হারুনুর রশীদ খুন, আটক ৩।।   

নিউজ ডেস্কঃ খুলনায় হারুনুর রশীদ সুমন (৩৫) নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোরে নগরীর আমতলা এলাকার নর্থখাল ব্যাংক রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন যুবলীগকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়,গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর সন্ধ্যাবাজার থেকে সুমনকে যুবলীগ নেতা শেখ সেলিম ধরে নিয়ে যান। তারা নর্থখাল ব্যাংক রোডের একটি ক্লাবে তাকে আটকে রেখে মারধর করেন এবং কুপিয়ে জখম করেন। একপর্যায়ে অবস্থার অবনতি হলে সুমনের পরিবারের সদস্যদের ডেকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে সেলিম।

মারাত্মক আহত অবস্থায় সুমনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানান। সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ আজ শনিবার সকালে অভিযান চালিয়ে যুবলীগ নেতা শেখ সেলিম,তার শ্যালক জাহিদ হাসান রাসেল ও রাজু হাওলাদারকে গ্রেপ্তার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন