News71.com
 Bangladesh
 08 Jul 17, 07:30 PM
 151           
 0
 08 Jul 17, 07:30 PM

সাভারে নব্য জেএমবির দুই সদস্য আটক।।

সাভারে নব্য জেএমবির দুই সদস্য আটক।।

নিউজ ডেস্কঃ সাভারে নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে ডিএম‌পির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সি‌টি)। সাভারের কর্নপাড়া এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রা‌তে তা‌দের আটক করা হয়। আটককৃতরা হ‌লেন,মো. আলামিন (২৩) ও মো. আহসান হাবীব (২২)।

কাউন্টার টেররিজম বিভা‌গের সহকা‌রী পু‌লিশ ক‌মিশনার (এএস‌পি) শেখ ইমরান হো‌সেন জানান,গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সাভার পৌরসভার উলাইল কর্নপাড়া এলাকায় অভিযান চালিয়ে তা‌দের আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে সাভার এলাকায় গোপনে নব্য জেএমবির সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। তি‌নি আরও জানান,গত ১৭ মে সাভারের গেন্ডা এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে যে অভিযান চালানো হয়েছিল,জিজ্ঞাসাবাদে ওই জঙ্গিদের সর্ম্পকেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সদ্য গ্রেপ্তার হওয়া এই দুই নব্য জেএমবি সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন