News71.com
 Bangladesh
 08 Jul 17, 07:29 PM
 147           
 0
 08 Jul 17, 07:29 PM

ফরিদপুরে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু।।  

ফরিদপুরে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু।।   

নিউজ ডেস্কঃ ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনের তিনটি উপজেলায় প্রায় দুই লাখ সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে বিএনপির সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় মধুখালী উপজেলায় এ সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর।

মধুখালী বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান,সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুল,সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যা, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মনসুর নানু,পৌর কমিটির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন