News71.com
 Bangladesh
 08 Jul 17, 07:27 PM
 162           
 0
 08 Jul 17, 07:27 PM

কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু।।  

কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু।।   

নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোরা এলাকায় চোর সন্দেহে অজ্ঞাতনামা (৩৫) এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার গভীর রাতে। আজ শনিবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে। জানা যায়,গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার দক্ষিণ খোলামোরা এলাকা থেকে চুরি করে পালিয়ে যাবার সময় চোর সন্দেহে অজ্ঞাতনামা এক যুবক জনতার হাতে ধরা খেয়ে গনপিটুনিতে নিহত হন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বৃদ্ধ জানান,চোর ছিল একজন। চুরি করল মনিরের মায়ের গলার হার ও কানের দুল। ধরাও খেলো চোর। মারাও গেল সে। তাহলে মনিরের মায়ের খোয়া যাওয়া গলার হার ও কানের দুল কি উদ্ধার হয়েছে। যদি উদ্ধার না হয় তাহলে সেগুলো কোথায়। এ হত্যাকাণ্ডের ঘটনাই বা কি। এ হত্যার মূল রহস্য প্রশাসনের কাছে জনতা আদো জানতে পারবে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মোঃ অলিয়ার রহমান জানান,এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ খোলামোরার নুরানীগঞ্জে গিয়ে নিহত যুবকের লাশ পড়ে থাকতে দেখি। পরে নিহতের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠাই। নিহতের সারা শরীরে গণপিটুনির আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পড়নে লাল রংয়ের মোবাইল শার্ট ও চেক লুঙ্গি পরিহিতছিল।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন,নিহত ব্যক্তি একজন চোর। সে গতকাল শুক্রবার রাত আনুমানিক আড়াইটায় দক্ষিণ খোলামোরা নুরানিগঞ্জের মৃত আনোয়ারের ছেলে মোঃ মনির হোসেনেরর ঘরের জানালা ভেঙ্গে ভিতর প্রবেশ করে। সেখানে ঘুমিয়ে থাকা মনিরের মা মনোয়ারা বেগমের গলায় থাকা স্বর্নের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে পালাবার চেষ্টা করে। মনোয়ারা বেগম তাকে ধরে ফেলে। তখন নিহত যুবকটি ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারা বেগমের হাতে কোপ দিয়ে ছুটে যায়। এ সময় চোরটি পালাবার চেষ্টা করলে মনিরের মায়ের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে অজ্ঞাত নামা চোরটিকে আটক করে। পরে উত্তেজিত জনতা গনপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ছিনিয়ে নেওয়া গলার হার ও কানের দুল সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, খোয়া যাওয়া মালামাল উদ্ধার হয়নি। বিষয়টি তদন্তাধিন আছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন