News71.com
 Bangladesh
 08 Jul 17, 12:32 PM
 157           
 0
 08 Jul 17, 12:32 PM

গুলশান হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’সহ গ্রেফতার ৪ ।।

গুলশান হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’সহ গ্রেফতার ৪ ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ সোহেল মাহফুজকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুসকনীর পাড় এলাকার একটি আম বাগান থেকে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার অন্যরা হলেন- জেএমবির আইসিটি এক্সপার্ট হাফিজ, সামরিক শাখার সদস্য জামাল এবং জেএমবি সদস্য জুয়েল।চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে ক্রমবর্ধমান পুলিশি তৎপরতার জেরে আসামীরা দেশ থেকে সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল বলে জানাগেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন