
নিউজ ডেস্কঃ গতকাল শুক্রবার রাতে রাজধানীর তেজকুনি পাড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে আরিফ নামে এক পুলিশ কনস্টেবল গ্রেপ্তার করা হয়েছে। আরিফ তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত। তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানানতেজকুনি পাড়ার ১৪৮ নম্বর বাসায় থাকেন তামান্না।তার অভিযোগ,যৌতুকের দাবিতে আরিফ প্রায়ই তাকে নির্যাতন করে আসছিলেন।
গতকাল শুক্রবার দুপুর ১টার দিকেও এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে আরিফ উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি তেজগাঁও থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় আরিফকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন ওসি।