News71.com
 Bangladesh
 08 Jul 17, 01:34 AM
 182           
 0
 08 Jul 17, 01:34 AM

ঢাকায় মশাবাহিত রোগ চিকুনগুনিয়া মহামারি আঁকার ধারন ।। প্রতি ১১ জনের একজন আক্রান্ত

ঢাকায় মশাবাহিত রোগ চিকুনগুনিয়া মহামারি আঁকার ধারন ।। প্রতি ১১ জনের একজন আক্রান্ত

নিউজ ডেস্কঃ ঢাকায় মশাবাহিত রোগ চিকুনগুনিয়া মহামারি আঁকার ধারন করেছে । রাজধানীর বাসিন্দাদের মধ্যে প্রতি ১১ জনের একজন এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছে। বাংলাদেশের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইন্সটিটিউটের সাম্প্রতিক একটি জরিপে এই তথ্যা জানা গেছে । জরিপ রিপোর্টে বলা হয়েছে ঢাকার প্রায় প্রতি ১১জনের একজন চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় এক দশক ধরে বাংলাদেশে এ রোগটি দেখা দিলেও এবারের মতো প্রকোপ আগে দেখা যায়নি। চিকুনগুনিয়া রোগে প্রচণ্ড জ্বর থেকে ওঠার পরেও শরীরে ব্যথা থেকে যায় দীর্ঘদিন।এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন, বিশেষ করে যাদের প্রতিদিনকার আয়ের উপর নির্ভর করতে হয়। বৃষ্টি যতদিন থাকবে, অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত এই রোগের প্রকোপ থাকতে পারে। চিকিৎসকরা বলছেন, ততদিন মশা থেকে সতর্কতাই, যেমন মশারি বা ওষুধ ব্যবহার করাই হবে এ থেকে রক্ষার সবচেয়ে ভালো উপায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন