News71.com
 Bangladesh
 07 Jul 17, 08:22 PM
 151           
 0
 07 Jul 17, 08:22 PM

চট্টগ্রামের মিরসরাইয়ে ২৯৯ বস্তা চোরাই চাল উদ্ধার।।

চট্টগ্রামের মিরসরাইয়ে ২৯৯ বস্তা চোরাই চাল উদ্ধার।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ২৯৯ বস্তা চোরাই চাল উদ্ধার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাতে মিরসরাই পৌরসভার লতিফিয়া গেট এলাকায় ব্যবসায়ী মিজানুর রহমানের গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। চালগুলোর বাজার দাম প্রায় সাড়ে নয় লাখ টাকা।এ ঘটনায় পুলিশ গুদামের দুজন কর্মচারিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে তাদের নাম জানা যায়নি।মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, চালগুলো দিনাজপুর থেকে ঢাকার মিরপুর এলাকায় এক ব্যবসায়ীর জন্য পাঠানো হয়েছে।

কিন্তু ট্রাক চালক মিরপুরের ওই ব্যবসায়ীর গুদামে চাল না নিয়ে গত বুধবার রাতে চোরাই পথে মিরসরাইয়ে এনে চার লাখ টাকায় বিক্রি করে দেয়। লতিফিয়া গেট এলাকার একটি গুদামে চোরাই চাল মজুদ থাকার খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে ওই চালগুলো উদ্ধার করে। দিনাজপুর এলাকায় মিল মালিককের সাথে যোগাযোগের মাধ্যমে মিরপুরের ওই ব্যবসায়ীর সাথে যোগাযোগ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন