News71.com
 Bangladesh
 07 Jul 17, 08:16 PM
 165           
 0
 07 Jul 17, 08:16 PM

পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেপ্তার।।

পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেপ্তার।।

 


নিউজ ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মো. ইদ্রিস ফরাজি (৪২) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় তার নিকট হতে পুলিশ দেশীয় কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে। সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত ইদ্রিস ফরাজি মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের মো. কাঞ্চন আলী ফরাজির ছেলে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃত ইদ্রিস আন্তঃজেলা ডাকাত দরের সদস্য। তার বিরুদ্ধে মঠবাড়িয়া ও শরণখোলা থানায় একাধিক ডাকাতি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

মঠবাড়িয়ার তুষখালী গ্রামের মোতালেব হাজির ঘরে ডাকাতির ঘটনায় দাযেরকৃত মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে শরণখোলা থানাসূত্রে জানা গেছে,শরণখোলা উপজেলার ছৈলাবুনীয়া গ্রামের বাবুল আকনের বাড়িতে গ্রেপ্তারকৃত ইদ্রিস ডাকাতির ঘটনায় জড়িত। সে শরণখোলা থানায় ওই ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন