News71.com
 Bangladesh
 07 Jul 17, 08:06 PM
 172           
 0
 07 Jul 17, 08:06 PM

নওগাঁয় ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই পরীক্ষার্থীর কারাদণ্ড।।

নওগাঁয় ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই পরীক্ষার্থীর কারাদণ্ড।।

 

নিউজ ডেস্কঃ নওগাঁ ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই পরীক্ষার্থীকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আলাদত। আজ শুক্রবার বেলা ১১টায় নওগাঁ জিলা স্কুল ও নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পৃথকভাবে ভ্রাম্যমাণ আলাদতে এই কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আলাদতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান,আজ সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরুর আধাঘণ্টা পর নওগাঁ জিলা স্কুল কেন্দ্রের ৩০৬ নম্বর কক্ষের পরীক্ষার্থী পাপিয়া সুলতানা কানে ফেডফোন লাগিয়ে কথা বলছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম হাবিবুল হাসান,ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া,আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান এবং নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন রেজা উপস্থিত ছিলেন। অপরদিকে ভ্রাম্যমাণ আলাদতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আলী জানান,পরীক্ষা শুরুর ৪৫ মিনিট পর নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ৮নম্বর কক্ষে মোবাইল ফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বন করায় পরীক্ষর্থী মিঠুকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন