
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আগামীকাল শনিবার বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়,আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি সভায় সভাপতিত্ব করবেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যদের এ সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।