News71.com
 Bangladesh
 07 Jul 17, 07:54 PM
 154           
 0
 07 Jul 17, 07:54 PM

অভিনয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে ডেকে এনে ধর্ষণ ।।

অভিনয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে ডেকে এনে ধর্ষণ ।।

নিউজ ডেস্কঃ সাভার পৌর এলাকার সিটি সেন্টারের পশ্চিম পাশে সোবহানবাগ মহল্লায় ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে কবির হোসেনের মালিকানা বাড়ির ২য় তলার একটি কক্ষে মিউজিক ভিডিও মডেল তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।এ সময় অন্য রুমে তার আরেক বান্ধবীকে আটকে রাখা হয়। এ ঘটনায় শুক্রবার এলাকাবাসী দুই তরুণীকে উদ্ধার করে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ওই ভবনের দুই গার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা হলেন- দিনাজপুর জেলার বিরল থানার সাইফুর ইসলামের ছেলে মোকারম মিয়া (১৭) ও কুড়িগ্রাম জেলার বুড়িঙ্গামারী থানার মিজানুর রহমান (২৬)।
গোয়েন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে বৃহস্পতিবার বিকেলে দুই মিউজিক ভিডিও মডেল তরুণীকে মোবাইল ফোনে সাভারে আসতে বলে লিটন আলী মণ্ডল। পরে দুই বান্ধবী গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকা থেকে সাভারের উদ্দেশে রওনা দেয়। রাত আনুমানিক ১০টায় সাভার বাসস্ট্যান্ডে এসে পৌছলে লিটন তাদেরকে ওই বাড়িতে নিয়ে আসে। পরে লিটনকে ওই দুই তরুণী ভাবী (লিটনের স্ত্রী) কোথায় জিজ্ঞেস করলে তাদেরকে পাশের রুমে আছে বলে একজনকে একটি রুমে আটকে ফেলে। পরে লিটন অস্ত্রের মুখে জিম্মি করে অপরজনকে আরেকটি রুমে নিয়ে রাতভর ধর্ষণ করে। সকালে ধর্ষিতার পাশের রুমে থাকা বান্ধবীর ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দুই তরুণীকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে।
এসময় অভিযুক্ত লিটন আলী মন্ডল পালিয়ে যায়। ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ওসি) এ এফ এম সায়েদ বলেন- সকালে এলাকাবাসী দুইটি মেয়ে এবং দুইটি ছেলেকে আমাদের নিকট ধরে দিয়ে গেছে। পরে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান- এ ঘটনায় গ্রেফতারকৃতসহ লিটনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।সাভার মডেল থানার ডিউটি অফিসার এসআই মালেকা বানুর কাছে ফোন দিলে তিনি জানান- আমি মামলা রেকর্ড করছি। এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই ঘটনায় লিটনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক দুইজনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন