News71.com
 Bangladesh
 07 Jul 17, 05:38 PM
 165           
 0
 07 Jul 17, 05:38 PM

হলি আর্টিজানে নিহত এসি রবিউলের স্ত্রীকে জাবির প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ।।

হলি আর্টিজানে নিহত এসি রবিউলের স্ত্রীকে জাবির প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ।।

 


নিউজ ডেস্কঃ গত বছর ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউলের স্ত্রী উম্মে সালমাকে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে উম্মে সালমার হাতে এ নিয়োগপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এর আগে প্রথম শ্রেণিতে নিয়োগের যোগ্যতা থাকলেও উম্মে সালমাকে দৈনিক ৫২৫ টাকা বেতনে মাস্টাররোলে উচ্চমান সহকারী পদে (তৃতীয় শ্রেণি) নিয়োগ দেয়া হয়েছিল। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন।পরে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন