News71.com
 Bangladesh
 07 Jul 17, 05:35 PM
 161           
 0
 07 Jul 17, 05:35 PM

বনানীতে ধর্ষণ ঘটনায় অভিযুক্ত ইভান চারদিনের পুলিশ রিমান্ডে।।

বনানীতে ধর্ষণ ঘটনায় অভিযুক্ত ইভান চারদিনের পুলিশ রিমান্ডে।।


নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে জন্মদিনের কথা বলে ডেকে এনে ধর্ষণকারী বাহাউদ্দিন ইভানকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার দুপুরে ইভানকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় বাহাউদ্দীন ইভানকে গ্রেফতার করে র্যা ব-১১।

প্রসঙ্গত,এর আগে গত মঙ্গলবার রাতে ইভান বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণ করেন। রাত আনুমানিক দেড়টার দিকে ইভান ওই তরুণীকে ঘর থেকে বের করে দেন। পরে এক পথচারীর সহায়তায় বনানী থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন নির্যাতিত তরুণী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন