
নিউজ ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় শুক্রবার সকাল ১০ টার দিকে গোপন বৈঠকের সময় জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ ওয়ারেছ আলম দুদু ও সাঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ এনামুল হকসহ জামায়াতের ১৫ রোকনকে আটক করেছে পুলিশ।উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান সাহারভিটা জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।এ ব্যাপারে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ভোর থেকে জামায়াত নেতারা ওই মসজিদে বসে বৈঠক করছিলো।
এই গোপন বৈঠকে জেলা ও সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াত আমীর, সেক্রেটারি ও রোকনরা মিলিত হয়। খবর পেয়ে পুলিশ মসজিদের চারপাশ ঘিরে ফেলে।পরে সেখান থেকে জেলা জামায়াতের নায়েবে আমীর ও থানা জামায়াতের সেক্রেটারিসহ জামায়াতের ১৫ রোকনকে আটক করা হয়।তিনি আরো জানান, নাশকতা কর্মকাণ্ড ঘটানোর লক্ষে জামায়াত নেতারা গোপনে এ বৈঠক করছিলো বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।জামায়াতের আরো নেতাকর্মীদের আটক করতে পুলিশ উপজেলায় অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান মোস্তাফিজুর রহমান।