
নিউজ ডেস্কঃ চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় তিনশ'পিস ইয়াবাসহ মমিন হোসেন বেপারীকে (৪০) আটক করেছে পুলিশ।শহরের মকিমাবাদ দারুল উলুম আহমাদীয়া আলিয়া মাদ্রাসার ছাত্রাবাসের টিনের বেড়ার ভেতরে ইয়াবা'র প্যাকেট করার সময় পুলিশ তাকে হাতে-নাতে আটক করেন।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বলেন, গত কয়েকদিন পুলিশ মাদক ও জঙ্গিবাদ বিরোধী অভিযান করে আসছে। তিনি অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে মমিনকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।আজ সকালে তাকে আদালতে পাঠানো হবেও জানান তিনি। মমিন বাকিলা ইউনিয়নের চতন্তর বেপারী বাড়ীর মৃত নুরুল ইসলাম বেপারীর ছেলে। তিনি হাজীগঞ্জ শহরে একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং দীর্ঘদিন ধরে বাকিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।