
নিউজ ডেস্কঃ চালের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি ভাবিয়ে তুলেছিল সরকারকে। ফলে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কয়েকদিন আগেই। আর এতেই বিপুল পরিমাণে শুরু হয়েছে আমদানি,যার প্রভাবে এরই মধ্যে বাজারে কমতে শুরু করেছে দাম। জানা গেছে,চলতি জুলাই মাসের প্রথম চার দিনেই ৬০ হাজার মেট্টিক টন চাল আমদানি হয়েছে,যা গেল অর্থবছরের পুরো সময়ের আমদানির প্রায় অর্ধেক। গতকাল বৃহস্পতিবার ঢাকার পাইকারি বাজারে দেশি চালের দাম কেজিতে এক থেকে দেড় টাকা কমেছে। আমদানি করা চালে কমেছে দুই থেকে আড়াই টাকা।
পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে এখনও চালের দাম কমার প্রমাণ পাওয়া যায়নি,যদিও টিসিবির সর্বশেষ বাজার দর-এ এক সপ্তাহের ব্যবধানে ঢাকায় সরু চালে কেজিপ্রতি এক থেকে দুই এবং মোটা চালের দুই থেকে তিন টাকার কমার কথা বলা হয়েছে। শীঘ্রই এর প্রভাব ক্রেতারা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।