
নিউজ ডেস্কঃ হালুয়াঘাট উপজেলার শাকুয়াই গ্রামের এক যুবককে অপহৃত হওয়ার ১৯ দিন পর মাটির গর্ত থেকে উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৬ জুলাই) দুপুরে ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের অর্জুনখিলা গ্রাম থেকে হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় মাটির গর্ত থেকে ওই যুবককে উদ্ধার করে ফুলপুর থানা পুলিশ। পুলিশ জানায়, অপহৃত ওই যুবকের নাম শুকুর মাহমুদ (২৭)। তিনি উপজেলার শাকুয়াই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।অপহরণের ১৯ দিন পর মাটির গর্ত থেকে যুবক উদ্ধারএ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- লিটন মিয়া (২৬), নয়ন মিয়া (২৫) ও রাসেল (৩৪)। তারা সবাই ফুলপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, হালুয়াঘাটের শাকুয়াই গ্রামের আমজাদ হোসেনের ছেলে শুকুর মাহমুদ ফুলপুর উপজেলার খিলা গ্রামের লিটনের মাধ্যমে বিদেশে লোক পাঠানোর কথা বলে কয়েকজনের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছিল।মাহমুদ কোনো লোককেই বিদেশে না পাঠিয়ে টালবাহনা করতে থাকে। এক পর্যায়ে লিটনের বন্ধু রাসেলের মাধ্যমে খবর দিয়ে মাহমুদকে ফুলপুরের অর্জুনখিলা গ্রামে আসতে বলে। আসার পরে ওই দিনই লিটন মাহমুদকে হাত-পায়ে শিকল দিয়ে বেঁধে তার বাড়ির হাঁসের খামারে গর্ত খুঁড়ে উপরে বাঁশের খাটকি দিয়ে আবদ্ধ করে রাখে ১৯ দিন।এরপর মাহমুদের পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।পরে কোন খোঁজ না পেয়ে থানায় অভিযোগ করে মাহমুদের বাবা আমজাদ।অবশেষে ১৯ দিন পর ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দিক গোপন সূত্রে খবর পেয়ে লিটনের বাড়িতে অভিযান চালায়।
এ সুযোগে লিটনের লোকজন মাহমুদকে গর্ত থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করে।এক পর্যায়ে পুলিশ ভিকটিমকে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।এর আগেই পুলিশ আসার বিষয়টি টের পেয়ে লিটন বাড়ি থেকে পালিয়ে যায়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, দুই আদম ব্যবসায়ীর মধ্যে দ্বন্দ্বের ফলে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।ভিকটিমের বাবা আমজাদ হোসেন বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে । তাদেরকে শুক্রবার (০৭ জুলাই) দুপুরে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।